শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

শাহ আমানতে ১১ লাখ টাকার বিদেশী সিগারেট আটক

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ৫৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ওই বিমানে দুবাই থেকে আসা তিন যাত্রীকে চ্যালেঞ্জ করে এসব সিগারেট জব্দ করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, তিন যাত্রীরা হলেন চট্টগ্রামের বোয়ালখালীর মো. আবদুর রহিমের কাছ থেকে ২০০ কার্টন, জাহাঙ্গীর আলমের কাছ থেকে ১৭০ কার্টন এবং জেলার হাটহাজারীর শফিকুল ইসলামের কাছ থেকে ১৮০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।

জব্দ করা সিগারেট বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। লকডাউনের পর এটিই সিগারেটের বড় চালান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। জব্দ করা প্রতি কার্টন সিগারেট ২ হাজার টাকা হিসাবে যার বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION