মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়

খেলাধুলা ডেস্ক:

গ্লেন ম্যাক্সওয়েল এবং অ্যালেক্স ক্যারির রেকর্ড ২১২ রানের জুটিতে ভর করে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে সফরকারীরা। ঠিক পাঁচ বছর পর ইংলিশদের মাটিতে ওয়ানডে সিরিজ জেতার স্বাদ পেল অস্ট্রেলিয়া।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ইংলিশদের ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩০২ রান সংগ্রহ করেছিল ইংল্যান্ড। জবাব দিতে নেমে সমান উইকেট হারিয়েও ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।

৩০৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭৩ রানেই ৫ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। তবে ম্যাক্সওয়েলের ৯০ বলে ১০৮ রানের ঝড়ো ইনিংস ও ক্যারির ১০৬ রানের ইনিংস ম্যাচের চিত্রই পাল্টে দেয়। ইনিংসের ১৫ বল বাকি থাকতে বিদায় নেন ম্যাক্সওয়েল এবং ৪৯তম ওভারের শেষ বলে বিদায় নেন ক্যারি।

ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির দেখা পাওয়া ক্যারিকে অবশ্য ৯ রানেই বিদায় করতে পারতো ইংল্যান্ড। কিন্তু জোফরা আর্চার ওভারস্টেপ করায় থার্ড ম্যানের হাতে ক্যাচ তুলে দিয়েও বেঁচে যান অজি উইকেটরক্ষক। এর মূল্য চোকাতে হয় ইংলিশদের।

ক্যারি শুধু সেঞ্চুরিই নয়, ম্যাক্সওয়েলকে নিয়ে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ষষ্ঠ উইকেট জুটিতে সবচেয়ে বেশি রানের রেকর্ডও ভাঙেন। এর আগে ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের ১৬৫ রানের জুটি গড়েছিলেন ব্র্যাড হাডিন ও মাইক হাসি।

শেষ ৬ বলে প্রয়োজনীয় ১০ রান তুলে নেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। আদিল রশিদের করা ওই ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান স্টার্ক। এরপর দুই বল বাকি থাকতে সুইপ করে মারেন বাউন্ডারি। ম্যাচও সেখানেই শেষ।

এর আগে ইনিংসের প্রথম দুই বলেই ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ইংল্যান্ডকে ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলে বড় সংগ্রহের ভিত গড়ে দেন জনি বেয়ারস্টো। স্যাম বিলিংস ও ক্রিস ওকসের ফিফটি মিলিয়ে ভালো সংগ্রহ পেলেও বোলিং ব্যর্থতায় জিততে পারেনি ইংল্যান্ড।

এই হারে অজিদের বিপক্ষে ঘরের মাটিতে টানা পাঁচ বছর ওয়ানডে সিরিজে অজেয় থাকার কীর্তি শেষ হলো ইংলিশদের। আর এই মৌসুমে এই প্রথম কোনো সিরিজ হারলেন মরগ্যানরা। অন্যদিকে ২০১৮ সালে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার মধুর প্রতিশোধ নিয়ে ফিরছে অজিরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION