বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

এলএ অফিসে দুর্নীতি: সাবেক কাউন্সিলর নোবেলের আরও ৪২ লাখ টাকা জব্দ

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর জাবেদ মো. কায়সার নোবেলের তৃতীয় দফায় আরো ৪২ লাখ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় উপ-সহকারি পরিচালক শরীফ উদ্দীনের নেতৃত্ব দুদকের একটি দল ইউনিয়ন ব্যাংক কক্সবাজার শাখা থেকে টাকাগুলো জব্দ করেন।

গত ১৩ সেপ্টেম্বর কক্সবাজার জেলা ডাকঘরে নোবেলের নামে সঞ্চয়ী হিসাবে থাকা ৮০ লাখ টাকা জব্দ করেছিল দুদক। এর আগে ১ সেপ্টেম্বর ৪টি বেসরকারি ব্যাংক থেকে তার আরো ২০ কোটি টাকা জব্দ করে দুর্নীতি দমনে নিয়োজিত সরকারি এই সংস্থাটি। এছাড়া চারটি ফ্ল্যাটও জব্দ করা হয় তার।

সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জাবেদ মো. কায়সার নোবেল একজন উচ্চমাপের সুদি কারবারি হিসেবে এলাকায় পরিচিত।

দুদক সূত্র জানায়, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে জাবেদ মো. কায়সার নোবেলসহ আরো ১০ জনের ব্যাংক ও সঞ্চয়ী হিসাব অনুসন্ধান করেছে দুদকে। অনুসন্ধানে জাবেদ কায়সার নোবেলের নামীয় বেসিক ব্যাংক, প্রাইম ব্যাংক, মিচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক কক্সবাজার শাখায় ২০ কোটির বেশি টাকার সন্ধান পাওয়া যায়। গত ১ সেপ্টেম্বর এসব টাকা জব্দ করা হয়। অনুসন্ধানে নোবেলের নামে জেলা ডাকঘরে আরো বিপুল টাকার সন্ধান পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জব্দ করা হয়েছে। তৃতীয় বারের মতো ইউনিয়ন ব্যাংকে মিলে ৪২ লাখ টাকা।

ভূমি অধিগ্রহণ শাখায় কথিত মধ্যস্থতার (দালালি) মাধ্যমে এসব হাতিয়ে নেয়া হয়েছে বলে প্রতীয়মান হয়েছে।
তাই নোবেলের নামীয় এসব ব্যাংক ও সঞ্চয়ী হিসাবে রক্ষিত টাকাগুলো জব্দ দেখানো হয়েছে।
উল্লেখ্য, সাবেক কাউন্সিলর নোবেলসহ জেলার ১০ জনের হিসাব অনুসন্ধান করছে দুদক।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION