মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

মেসির আর্জেন্টিনার দল ঘোষনা

খেলাধুলা ডেস্ক:

নিষেধাজ্ঞা শেষ হওয়ায় ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের আর্জেন্টিনা দলে অনুমিতভাবেই জায়গা পেয়েছেন লিওনেল মেসি। তবে তিরিশ সদস্যের দলে চোটের কারণে ঠাঁই হয়নি সের্গিও আগুয়েরোর। জায়গা পাননি আক্রমণভাগের আরেক খেলোয়াড় আনহেল ডি মারিয়াও।

ম্যাচ দুটি উপলক্ষে শুক্রবার দল ঘোষণা করেন লিওনেল স্কালোনি। কাতার বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচগুলো হওয়ার কথা ছিল মার্চ মাসে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে ম্যাচগুলো স্থগিত করা হয়।

বিশ্বকাপ বাছাই ম্যাচ দিয়ে নভেম্বরের পর প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে স্কালোনির দল। বুয়েন্স আয়ার্সে ৮ অক্টোবর ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। পাঁচ দিন পর স্বাগতিক বলিভিয়ার মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

দলের আক্রমণভাগে অধিনায়ক মেসির পাশাপাশি রয়েছেন জুভেন্তাস তারকা পাওলো দিবালা ও ইন্টার মিলানের ফরোয়ার্ড লরাতো মার্তিনেস। দলে দুই নতুন দুই মুখ লেফট-ব্যাক ফাকুন্দো মেদিনা ও সেন্টার-ব্যাক নেহুয়েন পেরেস।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (উদিনেজে), আগুস্তিন মার্চেসিন (পোর্তো)

ডিফেন্ডার: হুয়ান ফয়েথ (টটেনহ্যাম হটস্পার), রেনসো সারাভিয়া (ইন্তারনাসিওনাল), হের্মান পেস্সেইয়া (ফিওরেন্তিনা), লিওনার্দো বালের্দি (মার্সেই), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), নেহুয়েন পেরেস (আতলেতিকো মাদ্রিদ), ওয়াল্তার কান্নেমান (গ্রেমিও), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), মার্কোস আকুনা (সেভিয়া), ফাকুন্দো মেদিনা (লেস)

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (বেতিস), রদ্রিগো দে পল (উদিনেজে), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস দোমিনগেস (বোলোনা)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), পাওলো দিবালা (ইউভেন্তুস), লুকাস ওকামপোস (সেভিয়া), নিকোলাস গনসালেস (স্টুটগার্ট), আলেক্সিস মাক আয়িস্তের (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন), আলেহান্দ্রো গেমেস (আতালান্তা), হোয়াকিন কোররেয়া (লাৎসিও), লুকাস আলারিও (লেভারকুজেন), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), ভিওভানি সিমেওনে (কাইয়ারি) ও ক্রিস্তিয়ান পাভোন (লা গ্যালাক্সি)।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION