সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

কালারমারছড়ায় আদালতের নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মাণ

প্রতীকী ছবি।

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের চিকনী পাড়া এলাকায় আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক ভাবে বাউন্ডারী ওয়াল সহ ঘর নির্মাণ করার অভিযোগ করেছে ভুক্তভোগি।

অভিযোগের সূত্রে জানা যায় , ইউনিয়নের চিকনী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে চিকনী পাড়া বড় কালভার্ট এর লাগোয়া স্থানে সোনার পাড়া এলাকার স্থানীয় আনোয়ারা বেগমের কাছ থেকে ১০ শতক (৩০কড়া) জমি ক্রয় করেন চিকনী পাড়ার হাজী আব্দুল করিমের পুত্র নুরুল আলম গং । কিন্তু তারা ১০ শতক জমি বাদেও আরো অতিরিক্ত জমি জোরপূর্বক দখলে নিতে চেষ্টা করে ।

এনিয়ে জমির মুল মালিক ও ক্রয়কৃত মালিক উভয়ের মধ্যে বিভিন্ন সময় দ্বন্দ্বের সৃষ্টি হয় । এব্যাপারে বিভিন্ন সময় বিচার সালিশও হয়েছে বলে জানান আনোয়ারা বেগমের পুত্র ভুক্তভোগী হেলাল উদ্দিন গং । এবং তৎকালীন বিচারকগন সার্ভেয়ার (আমিন) দিয়ে উক্ত জমি পরিমাপ করে উভয় পক্ষের উপস্থিতিতে জমির চতুর্পাশে একটি সীমানাও নির্ধারণ করা হয় বলে জানান ৬নং ওয়ার্ড়ের ইউপি সদস্য শরীফুল ইসলাম । এদিকে বিচার সালিশকারগন ও সার্ভেয়ার (আমিনের) পরিমাপ অমান্য করে আব্দুল করিমের পুত্র নুরুল আলম গংরা লাঠিসোটা ও দারালো অস্ত্র শস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক ভাবে আরো অতিরিক্ত জমি দখল করে ভাউন্ডারী ওয়াল নির্মাণ করার চেষ্টা করেন । এতে আনোয়ারা বেগমের পুত্র হেলাল উদ্দিন গং তাদের জমি উদ্ধারের জন্য মহেশখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।

কিন্তু বিবাদীগন সন্ত্রাসী কায়দার লোক হওয়ায় তারা আরো বেপরোয়া হয়ে বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে রাতের অন্ধকারেও কাজ করে যাচ্ছে । তাই জমির মালিক আনোয়ারা বেগমের পুত্র হেলাল উদ্দিন গং নিরুপায় হয়ে এবং আইনের প্রতি সম্মান দেখিয়ে গত ১৬ সেপ্টেম্বর আনোয়ারা বেগমের পুত্র হেলাল উদ্দিন গং বাদী হয়ে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারা মতে একটি এম, আর, মামলা দায়ের করেন । যার মামলা নং – ৭৬৫ / ২০২০ ইং ।

বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা কে বিরোধীয় জায়গায় সরেজমিন তদন্তপূর্বক মতামতসহ একটি প্রতিবেদন দেয়ার জন্য বলা হয় । একই সাথে বিজ্ঞ আদালত উক্ত বিরোধীয় জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মহেশখালী থানার ওসি কে নির্দেশ দেন ।

কিন্তু বিরোধী জায়গায় বিজ্ঞ আদালতের নির্দেশনা সত্যেও বিবাদীগন আদালতের আদেশ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের সন্ত্রাসী বাহীনি দিয়ে এখনো নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে । এতে উভয় পক্ষের মধ্যে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে বলে মনে করেন এলাকাবাসী । উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকার আইনশৃঙ্খলা চরম অবনতি হতে পারে মনে করেন এলাকার সচেতন মহল ।

কালারমারছড়া পুলিশ ফাঁড়ীর এ এস আই আব্দুল মালেক জানান , চিকনী পাড়ার একটি বিরোধীয় জায়গায় কক্সবাজার আদালতের আদেশের কপি হাতে পেয়ে ( ওসি) স্যারের নির্দেশে আমি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে উক্ত জায়গায় কোন ধরনের কাজ কর্ম না করতে বলা হয়েছে । এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তাদের কে নোটিশও দেওয়া হয়েছে বলে জানান তিনি ।

মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস থেকে জানতে চাইলে তিনি বলেন , যেহেতু বিরোধীয় জায়গায় আদালতের নির্দেশ রয়েছে এসিল্যান্ড স্যার কে প্রতিবেদন দেয়ার জন্য । বিজ্ঞ আদালত পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত উক্ত বিরোধীয় জায়গায় উভয় পক্ষ কাজ করা থেকে বিরত থাকবে । এতে কেউ এলাকার শান্তি শৃঙ্খলা অবনতির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ।

ভয়েস/জে ইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION