সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

পেকুয়ায় বজ্রপাতে যুবক নিহত

মো: ফারুক, পেকুয়া:
পেকুয়ায় বজ্রপাতে মুহাম্মদ নেজাম প্রকাশ মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।  শনিবার রাত সাড়ে ৮টার দিকে টইটং ইউপির খুনিয়াভিটা এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত যুবক একই এলাকার নুরুল ইসলামের ছেলে।
পিতা নুরুল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে ছেলে মিয়া বাড়ির পার্শ্বে ঘুরতে বের হন। রাত সাড়ে ৮টার দিকে সে বাড়ির দিকে চলে আসতেছিল। বাড়িতে প্রবেশ করার আগ মূহর্তে ছেলে বজ্রপাতে আক্রান্ত হন। আমরা দ্রুত তাকে উদ্ধার করতে গিয়ে দেখি ছেলের নিথর দেহ পড়ে আছে।
তিনি আরো বলেন, ছেলে গত ১বছর আগে বিয়ে করেছেন। অনাগত সন্তানের মুখ দেখার আগে ছেলে যাওয়ায় পরিবারের সবাই শোকাহত। তার স্ত্রীও বিলাপ করে শোকে বারবার মূর্ছা যাচ্ছে।
পেকুয়া থানার এসআই আতিকুর রহমান বলেন, বজ্রপাতে যুবক নিহতের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এটা যেহেতু স্বাভাবিক মৃত্যু তাই পরিবারকে লাশ দাফনের অনুমতি দেয়া হবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION