মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

জোয়ান গাম্পের ট্রফি জিতেছে বার্সা

ভয়েস নিউজ ডেস্ক:

ক্যাম্প ন্যুয়ে শনিবার প্রাক মৌসুম প্রস্তুতির শেষ ম্যাচটিতে এলচেকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে জোয়ান গাম্পের ট্রফি জিতেছে রোনাল্ড কোম্যানের দল। এদিকে এই ম্যাচ দিয়ে পাঁচ বছর পর লা লিগায় ফিরেছে এলচে। এর আগে লা লিগার দ্বিতীয় ডিভিশনে খেলছিল দলটি। এবারের মৌসুম শেষে ছিল ষষ্ঠ স্থানে। তবে প্লে অফে জিতে আবার জায়গা করে নিয়েছে লা লিগায়।

ঘরের মাঠে ম্যাচের শুরুতে এগিয়ে যায় লিওনেল মেসির দল। ম্যাচের দ্বিতীয় মিনিটে প্রথম আক্রমণেই বাঁ দিক থেকে জর্দি আলবার বাড়ানো বল ডি-বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের নিচু শটে দলকে এগিয়ে নেন ফরাসি ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজম্যান।

ম্যাচের বাকি সময়েও আধিপত্য বিস্তার করে খেলেছে বার্সেলোনা। বল দখলে এগিয়ে থাকার পাশাপাশি আক্রমণেও আধিক্য ছিল স্বাগতিকদের। পুরো ম্যাচে এলচের গোলমুখে মোট ২৪টি শট নেয় বার্সার ফুটবলাররা, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে; কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ব্যবধান আর বাড়েনি। অপরদিকে পুরো ম্যাচে এলচের ছয় শটের একটিই ছিল লক্ষ্যে।

ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জোয়ান গাম্পেরের নামানুসারে মৌসুমের শুরুতে এই ম্যাচের আয়োজন করে বার্সেলোনা। প্রস্তুতিমূলক ম্যাচ গাম্পের ট্রফির গত সংস্করণে আর্সেনালকে হারিয়েছিল বার্সেলোনা।

এদিকে এই নিয়ে নতুন মৌসুম শুরুর আগে তিন প্রস্তুতিমূলক ম্যাচের সবকটিতেই জিতল বার্সেলোনা। প্রথম প্রীতি ম্যাচে জিমনাস্তিককে ৩-০ গোলে ও দ্বিতীয় ম্যাচে জিরোনাকে ৩-১ গোলে হারিয়েছিল বার্সেলোনা। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION