শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আদালত:খালেদা জিয়ার ৪ মামলা স্থগিতই থাকবে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

নাশকতা ও মানহানির অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা চার মামলার কার্যক্রম স্থগিতই থাকবে। এসব মামলা স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিচারপতি মো. ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ আজ এ আদেশ দেয়।

২০১৪ সালের নির্বাচনের আগে-পরে এসব মামলা দায়ের করা হয়। খালেদা জিয়ার আবেদনে এসব মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করে হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। প্রসঙ্গত, সরকারের নির্বাহী আদেশ মুক্ত খালেদা জিয়া বর্তমানে তার গুলশানের বাসায় অবস্থান করছেন। গত ২৫শে মার্চ ছয় মাসের জন্য মুক্তি পান তিনি। চলতি মাসে তার মুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়েছে।সূত্র:মানবজমিন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION