সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
এম এ সাত্তার:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) রাশেদুল ইসলাম অরুণোদয় স্কুল পরিদর্শনে গিয়ে বলেন, কক্সবাজার এসে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল “অরুণোদয়” দেখার পর খুবই ভালো লাগল৷ সত্যিই অসাধারণ ও প্রশংসনীয় একটি উদ্যোগ৷ এ স্কুলে সব ধরনের প্রতিবন্ধী শিশুদের জন্য একটি শিক্ষা কেন্দ্র ও প্রশিক্ষণ কেন্দ্রও বলে৷
রবিবার (২০ সেপ্টেম্বর) অরুণোদয় স্কুল পরিদর্শনের পর এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষায়িত স্কুল হচ্ছে ”অরুণোদয়”।
তিনি আরো বলেন, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এর অন্যান্য মানবিক উদ্যোগ। তার এই মানবিক উদ্যোগ অন্যান্য জেলা প্রশাসক ও এ ধরনের উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধ হবে বলে আমি মনে করি। শেষে বিদ্যালয়ের সার্বিক সফলতা কামনা করেন৷
এ সময় উপস্থিত ছিলেন, শরণার্থী ত্রান ও প্রত্যাবাশণ কমিশণার মাহবুব আলম তালুকদার, অরুণোদয় স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, অরুণোদয় স্কুলের পরিচালক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাঃ শাজাহান আলি, অরুণোদয় স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহজালালসহ সংশ্লিষ্টগণ।
ভয়েস/জেইউ।