সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

কউক’র উচ্ছেদ অভিযান, শহরে অনুমোদনহীন স্থাপনায়

ভয়েস প্রতিবেদক:

শহরে অনুমোদনহী স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে টেকপাড়া ও ঘোনারপাড়ায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (লেঃ কর্ণেল অব. ) ফোরকান আহমদের নির্দেশে সচিব (উপ সচিব) আবু জাফর রাশেদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযান সুত্রে জানা যায়, করোনা ভাইরাসের সুযোগে পৌর এলাকায় একাধিক অনুমোদনহীন ভবন গড়ে উঠে। তাই মোবাইল কোর্ট আইন ২০০৯ ও ইমারাত নির্মাণ আইন ১৯৫২ অনুযায়ী অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে টেকপাড়া এলাকার ফয়জুল হক পান্নুর তিনতলা ভবন, ঘোনারপাড়া এলাকায় খাস জমিতে সজীব পাল ও শিমুল পাল সাবুর নির্মাণাধীন স্থাপনা ভেঙে দেয়া হয়। তাদের অনুমোদন নিয়েই স্থাপনা নির্মাণের জন্য নির্দেশ দেয়া হয়।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপ সচিব) আবু জাফর রাশেদ বলেন, কউক চেয়ারম্যান লেঃ কর্ণেল (অব.) ফোরকান আহমদের চান কক্সবাজারকে পরিকল্পিত শহরে গড়ে তুলতে। যেসব জায়গায় অপরিকল্পিত ও অনুমোদনবিহীন তৈরি হচ্ছে সেখানে কউক এর উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION