রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনাভাইরাস:যুক্তরাষ্ট্রে শনাক্তের সংখ্যা ৭০ লাখ ছাড়াল

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস। ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে ৭০ লাখের বেশি মানুষ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেন। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত দেশটিতে ৭০ লাখ ৪ হাজার ৭৬৮ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

বিভিন্ন সংস্থার করা তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মারা গেছেন ২ লাখ ৪ হাজার ১১৮ জন। সুস্থ ৪২ লাখ ৫০ হাজার ১৪০ জন।

সেই ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়া রোগটিতে গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লাখ ২৮ হাজার ৫৫৬ জনে। সুস্থ হয়েছেন ২ কোটি ২৮ লাখ ২১ হাজার ৪১৭ জন। বিপরীতে মারা গেছেন ৯ লাখ ৬৫ হাজার ৩৭ জন।

দ্বিতীয় স্থানে থাকা ভারতে মোট ৫৪ লাখ ৮৫ হাজার ৬১২ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৩ লাখ ৯২ হাজার ৬৫০ জন। মারা গেছেন ৮৭ হাজার ৯০৯ জন।

ব্রাজিলে ১ লাখ ৩৬ হাজার ৮৯৫ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৪৫ লাখ ৪৪ হাজার ৬২৯ জন।

করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ১১ লাখ ৩ হাজার ৩৯৯ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৯ হাজার ৪১৮ জন। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION