মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

শাহীন আফ্রিদির চার বোল্ডে  ডাবল হ্যাটট্রিক

শাহিন আফ্রিদি

ভয়েস নিউজ ডেস্ক:

নিজেকে আরও শাণিত করার লক্ষ্যে ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে হ্যাম্পশায়ারের হয়ে খেলার সুযোগ মিস করেননি শাহীন শাহ আফ্রিদী। তবে দলটির হয়ে মাঠে নেমে যেন আরও হতাশার দিকে এগুচ্ছিলেন শাহীন। শেষ ছয় ম্যাচে শিকার মাত্র ১ উইকেট।

নিজেকে প্রমাণের বিষয় ছিল। শাহীন শাহ নিজেকে প্রমাণ করলেন। প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন হয়ে তাসের ঘরের মতো উড়িয়ে দিলেন স্ট্যাম্প। টানা চার বলে উইকেট উড়িয়ে ক্রিকেট ইতিহাসের ষষ্ঠ বোলার হিসেবে তুলে নিলেন ডাবল হ্যাটট্রিক। তবে প্রথম বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিক শিকারে সবগুলো উইকেট বোল্ড করে তুলে নিলেন এই পাকিস্তানি।

হ্যাম্পশায়ারের হয়ে এবারের ভাইটালিটি ব্লাস্টে প্রথম ছয় ম্যাচে অকাতরে রান বিলিয়ে যাচ্ছিলেন এই গতিময় বাঁহাতি পেসার। তবে মিডলসেক্সের বিপক্ষে ম্যাচে নিজের সেরা বোলিং উপহার দিয়েছেন এই বাঁহাতি পেসার। মাত্র ১৯ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ছয় উইকেট। যার প্রতিটিই স্ট্যাম্প উপড়ানো।

হ্যাম্পশায়ারের ১৪১ রানের জবাবে এদিন শাহীনের বোলিং তোপে ১২১ রানে শেষ হয় মিডলসেক্সের ইনিংস। এর মধ্যে শাহীন আঠারোতম ওভার করতে এসে টানা চার বলে চার উইকেট তুলে নিয়ে খেলা শেষ করেন। ওই ওভারে আফ্রিদির প্রথম দুই বলে দুটি সিঙ্গেল নেন জন সিম্পসন ও টম হেম। এরপর আর স্ট্রাইক পাননি হেম, অন্য প্রান্তে দাঁড়িয়ে দেখেন চার সতীর্থের বোল্ডের দৃশ্য। সিম্পসনকে বোল্ড করে জুটি ভাঙার পর স্টিভেন ফিন, থিলান ও টিম মারটাঘকে গোল্ডেন ডাকের তেতো স্বাদ দেন আফ্রিদি।

প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে টানা চার বলে উইকেট নিয়েছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এরপর ডাবল হ্যাটট্রিক করেন বাংলাদেশের পেসার আল আমিন হোসেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই কৃতিত্ব রয়েছে আফগানিস্তানের রশিদ খান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার। শাহীন শাহের আগে সবশেষ ডাবল হ্যাটট্রিক করেছিলেনন ভারতীয় পেসার অভিমন্যু মিথুন। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION