মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির শুভ সূচনা

Manchester City's Brazilian striker Gabriel Jesus (C) celebrates scoring his team's third goal during the English Premier League football match between Wolverhampton Wanderers and Manchester City at the Molineux stadium in Wolverhampton, central England on September 21, 2020. - Manchester City won the game 3-1. (Photo by Marc Atkins / POOL / AFP) / RESTRICTED TO EDITORIAL USE. No use with unauthorized audio, video, data, fixture lists, club/league logos or 'live' services. Online in-match use limited to 120 images. An additional 40 images may be used in extra time. No video emulation. Social media in-match use limited to 120 images. An additional 40 images may be used in extra time. No use in betting publications, games or single club/league/player publications. /

খেলাধুলা ডেস্ক:

প্রথমার্ধের দুই গোলে এগিয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে আরও এক গোল। তাতে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে শুভ সূচনা করেছে ম্যানচেস্টার সিটি।

প্রতিপক্ষের মাঠে সোমবার রাতে উলভারহ্যাম্পটনকে ৩-১ গোলে হারায় পেপ গার্দিওলার দল। প্রথমার্ধে কেভিন ডি ব্রুইনে ও ফিন ফোডেনের গোলে এগিয়ে যাওয়ার পর যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে দারুণ স্বাগতিক দলের কফিনে শেষ পেরেক ঠুকেন গাব্রিয়েল জেসুস।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে কয়েকবার চেষ্টা চালিয়েছিল উলভারহ্যাম্পটন। ৭৮তম মিনিটে দলটির হয়ে একটি গোল শোধ করে মেক্সিকান ফরোয়ার্ড রাউল হিমেনেস। কিন্তু ব্যবধান আর কমাতে দেয়নি সিটি।

এর আগে ম্যাচের কুড়িতম মিনিটে কেভিন ডি ব্রুইনের স্পটকিকে এগিয়ে যায় অতিথি দল। বেলজিয়ান এই মিডফিল্ডার ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। রাহিম স্টার্লিংয়ের পাস থেকে বল পেয়ে ডি-বক্সের মাঝামাঝি থেকে বাঁ পায়ের শটে জালে বল জড়ান ইংলিশ এই মিডফিল্ডার। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি।

ম্যাচের ৭৮তম মিনিটে একটি গোল শোধ করে উলভারহ্যাম্পটন। কর্নার থেকে সতীর্থ ডানিয়েল পোডেন্সের ক্রসে বল পেয়ে নিখুঁত হেডে লক্ষ্যে বল পাঠান হিমেনেস।

তাতে ম্যাচ জমে ওঠে। কিন্তু যোগ করা সময়ের শেষ সময়ে ডি ব্রুইনের সহায়তায় ব্রাজিলিয়ান তারকা জেসুস গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে সিটিজেনরা।

ম্যানসিটির এই জয়ের অর্থ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে এখন পর্যন্ত কোনো ম্যাচ ড্র হয়নি। আর লিগের প্রথম সপ্তাহের ম্যাচগুলোতে গোল দাঁড়িয়েছে ৪৪টি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION