রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পশ্চিম বঙ্গে করোনায় একদিনে ৩১৮১জন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা আতঙ্ক কাটছে না। পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে।গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৮২ জন। এ নিয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৩১ হাজার ৪৮৪ জন।
আক্রান্তের পাশাপাশি রাজ্যে বাড়ছে করোনায় মৃতের সংখ্যাও। গত ১ দিনে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬২ জনের। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ৪ হাজার ৪৮৩ জন।

তবে আশা জাগাচ্ছে সুস্থতার হার। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৪৭ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়েছেন মোট ২ লাখ ২ হাজার ৩০ জন। সরকারী পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে করোনায় সুস্থতার হার ৮৭ দশমিক ২৮ শতাংশ।

তবে রাজ্যের নিরিখে এখনও উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৩৪ জন এবং উত্তর ২৪ পরগনায় শনাক্তের সংখ্যা ৫১৫ জন। এর জেরে কলকাতায় মোট কোভিড-১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ হাজার ৩২০ জন এবং উত্তর ২৪ পরগনা ৪ হাজার ২৮৩ জন। এরপরই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ১ হাজার ৬১১ জন, হাওড়ায় ১ হাজার ২৭৬ জন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION