শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

জনগণের কাছে একদিন হিসাব দিতে হবে আ’লীগকে : রিজভী

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপি সব সময় অসুস্থ, নির্যাতিত, নিপীড়িত, অসহায় ও গরিব মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয় বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, করোনাকালে সারা দেশে বিএনপির পক্ষ ত্রাণ বিতরণসহ নানা ধরনের সহায়তা কার্যক্রম চালানো হয়েছে। বন্যাসহ নানা দুর্যোগে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। নেতা-কর্মীরা নিজস্ব অর্থ দিয়ে সামর্থ্য অনুযায়ী প্রতিনিয়ত নির্যাতিত মানুষের পাশে দাঁড়াচ্ছে। গুম, খুনের শিকার নেতা-কর্মীদের পরিবারকে নানাভাবে সহায়তা করছে।

বুধবার মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিহত মঞ্জুর মোর্শেদ শিপুর অসুস্থ স্ত্রী হাসিনা মোর্শেদ কাকলিকে নগদ এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইউকে মহিলা দলের পক্ষ থেকে এ অনুদান দেওয়া হয়।

রুহুল কবির রিজভী আরও বলেন, বর্তমান মিডনাইট সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে দেশজুড়ে বিচারবহির্ভূত হত্যার যে হিড়িক চালাচ্ছে মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদও তার শিকার। যতই নিপীড়ন চালানো হোক, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা চালানো হোক এ সরকারের শেষ রক্ষা হবে না। এর হিসাব একদিন জনগণকে দিতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION