শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ফখরুলের অভিযোগ,সরকার দেশকে ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে

ফখরুল ইসলাম।ফাইলছবি।

ভয়েন নিউজ ডেস্ক:

দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী সরকার ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়ে দেশকে ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী জেলাধীন সোনাগাজী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনকে পুলিশ বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেফতার করে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। বিএনপির সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সম্পূর্ণ জোর-জবরদস্তিমূলকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী বর্তমান আওয়ামী সরকার মানুষের ভোটের অধিকারকে ধুলিস্যাৎ এবং গণতান্ত্রিক অধিকারকে ধ্বংসের মাধ্যমে সমগ্র দেশটাকে কারাগারে পরিণত করেছে। বিরামহীনভাবে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদেরকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের করা হচ্ছে, কারান্তরীণ করা হচ্ছে। ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় জাতীয়তাবাদী ছাত্রদল-সোনাগাজী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনকে অসত্য মামলায় গ্রেফতার ও কারাগারে প্রেরণ বর্তমান জনবিচ্ছিন্ন সরকার কর্তৃক সংঘটিত অপকর্মগুলোরই ধারাবাহিকতা।

তিনি বলেন, বর্তমান সরকারের সকল অপকর্ম ও দুঃশাসন রুখে দিতে জনগণ এখন আরও বেশি ঐক্যবদ্ধ।

বিএনপি মহাসচিব অবিলম্বে জসিম উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান। সূত্র:বার্তা২৪।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION