শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

সৌদি প্রবাসীদের ভিড় টিকিটের জন্য তৃতীয়দিনের মতো

বৃহস্পতিবার প্যান প্যাসিফিক হোটেলের সামনে সৌদি প্রবাসীদের ভিড়।

ভয়েস নিউজ ডেস্ক:

তাদের অনেকেই বলছেন, শিগগিরই ফিরে যেতে না পারলে তাদের ভিসা অথবা ওয়ার্ক পারমিট বাতিল করতে পারে সৌদি কর্তৃপক্ষ

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টিকিটের জন্য তৃতীয়দিনের মতো বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে জড়ো হয়েছেন সৌদি প্রবাসী শ্রমিকরা।

সেখানে জড়ো হওয়া ১৫০-১৫০ জন শ্রমিক কর্মস্থলে ফিরে যেতে না পেরে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, কাওরান বাজার এলাকায় ভিড় করতে শুরু করেছেন আটকে পড়া প্রবাসীরা।

আজ (বুধবার)১ থেকে ৫০০ পর্যন্ত টোকেন নম্বরধারীকে টিকিট দেওয়া হবে। বাকিরা পাবেন ২৯ সেপ্টেম্বর।

তাদের অনেকেই বলছেন, শিগগিরই ফিরে যেতে না পারলে তাদের ভিসা অথবা ওয়ার্ক পারমিট বাতিল করতে পারে সৌদি কর্তৃপক্ষ।

নির্ধারিত সময়ে ফিরে যেতে না পারলে চাকরি হারাতে হতে পারে তাদের।

ঘটনাস্থলে অনাকাঙ্খিত পরিস্থিতি ঠেকাতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবে ফিরে যেতে উদগ্রীব বাংলাদেশি শ্রমিকদের ভিসার মেয়াদ বাড়াতে সৌদি সরকার সম্মত হয়েছে বলে বুধবার জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।

এর আগে ওইদিন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে কথা বলে মন্ত্রণালয়ের সামনে অবরোধ তুলে নেন শ্রমিকরা। সূত্র:ঢাকাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION