মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

লিংকন সিটিকে ৭ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল

খেলাধুলা ডেস্ক:

জোড়া গোল করেছেন তরুণ ফুটবলার কুর্টিস জোন্স ও তাকুমি মিনামিনো। তাতে লিগ কাপের তৃতীয় সারির ক্লাব লিংকন সিটিকে রীতিমত উড়িয়ে দিয়েছে লিভারপুল। প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার রাতে নয় গোলের ম্যাচে ৭-২ ব্যবধানে জয় পায় ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। কুর্টিস ও তাকুমি ছাড়া একটি করে গোল করেন জর্দান শাকিরি, মার্কো গ্রুজিচ, ডিভোক ওরিগি।

প্রথমার্ধে তিনটি গোল পাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও চারবার জালের দেখা পায় জার্গেন ক্লপের দল। বিরতির পর দুটি গোল শোধ করে স্বাগতিক লিংকন। প্রতিযোগিতাটির চতুর্থ রাউন্ডে লিভারপুল প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে আর্সেনালকে। ফলে আগামী সপ্তাহে চার দিনের ব্যবধানে দুইবার মুখোমুখি হবে দল দুটি।সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগে লড়ার পর বৃহস্পতিবার লিগ কাপের চতুর্থ রাউন্ডে মুখোমুখি লিভারপুল-আর্সেনাল।

এদিকে, তৃতীয় রাউন্ডে দিনের অপর ম্যাচে নিজেদের মাঠে বোর্নমাউথকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দলের হয়ে একটি করে গোল করেন লিয়াম দিলেপ ও ফিল ফোডেন। চতুর্থ রাউন্ডে বার্নলির মুখোমুখি হবে সিটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION