সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ম একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থিত ব্যক্তিবর্গ।

ভয়েস প্রেস নিউজ :

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ম একাডেমিক কাউন্সিলের সভা ২৫ সেপ্টেম্বর ২০২০ইং বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর আবদুল হামিদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সালাহউদ্দিন আহমদ সিআইপি, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার এহসান হাবীব, ডিন জাকির হোসাইন, ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। উপাচার্য (ভারপ্রাপ্ত) মহোদয়ের আমন্ত্রণক্রমে একাডেমিক কাউন্সিলের সভায় যোগ দেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এডভাইজার অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত সর্বোচ্চ কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিলে গত বিভিন্ন সেমিস্টারে ভর্তি ও চূড়ান্ত ফলাফল অনুমোদন করা হয়। এছাড়া মাস্টার্স অব পাবলিক হেলথ এবং মেন্টাল হেলথ বিষয়ে সার্টিফিকেট কোর্স চালুর নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। কোভিড পরিস্থিতির মাঝেও গত সেমিস্টারে অনলাইন ক্লাস ও পরীক্ষা সূচারুভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে একাডেমিক কাউন্সিলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION