শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রিজভী জানালেন,‘অলিগলি নয়, রাজপথেই সরকার পতনের আন্দোলন করছে বিএনপি’

রিজভী

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ‌্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন‌্য অলিগলি খুঁজছে না, সরকারের পতনের জন্য রাজপথেই আন্দোলন করছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ সব কখা বলেন।

রিজভী বলেন, ‘‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার অলিগলি খুঁজছে।’ বিএনপি অলিগলি খুঁজবে কেন? বিএনপি তো সরকারের পতনের জন্য রাজপথেই আন্দোলন করছে।’

অলিগলি ওবায়দুল কাদের সাহেবদেরকেই অবলম্বন করতে হয় উল্লেখ করে রিজভী বলেন, ‘কারণ তারা ভোটের অধিকার কেড়ে নিয়ে জনগণকে দুঃসহ জীবন-যাপনে বাধ্য করে ক্ষমতা ধরে রেখেছেন। সরকারের পৃষ্ঠপোষকতায় এখন দুর্নীতির জয়জয়কার, রাজরোষে বিরোধী মত ও ব্যক্তিরা কারাগারে, নারী-শিশু নির্যাতনের হিড়িক চলছে, বিচার বিভাগকে করা হয়েছে সরকারের হাতের খেলনা।’ সূত্র:রাইজিংবিডি.কম।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION