শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ছাত্রলীগের নামে ধর্ষণের অভিযোগ নতুন নয়:ফখরুল

মীর্জা ফখরুল ইসলাম আলমগীর

ভয়েস নিউজ ডেস্ক:

ধর্ষণের ঘটনায় ছাত্রলীগের জড়িত থাকার ঘটনা নতুন নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আগেও এমন অপকর্ম করেছে সরকার দলীয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সিলেট এমসি কলেজ হোস্টেলে গৃহবধূ ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, দোষীদের শুধু চিহ্নিত করলেই হবে না, গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে।

কারও ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, সরকার ভয়ভীতি এবং ত্রাস সৃষ্টি করে জাতিকে দমনের চেষ্টা করছে। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION