শনিবার, ২৭ Jun ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনার শুরু থেকে যুক্তরাষ্ট্রে ২লাখ ৮০ হাজার স্কুল পড়ুয়া শিশু আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের শিশু শিক্ষার্থীদের মধ্যেও করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। ১ মার্চ ও ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হিসেব তুলে ধরে দেশটির সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, এই সময়ে প্রায় ২ লাখ ৮০ হাজার স্কুল পড়ুয়া শিশু কভিড-১৯ এ আক্রান্ত হয়েছে।

এই সময়ে শিশুদের করোনাভাইরাসে আক্রান্তের এই সংখ্যাটা দেশটিতে মোট আক্রান্তের ৪ শতাংশ বলে সিডিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়েছে ৫-১১ বছর বয়সী শিশুদের তুলনায় ১২-১৭ বছরের শিশুদের মধ্যে আক্রান্তের হার দ্বিগুণ।

শিশুদের মধ্যে আক্রান্তের সংখ্যাটা গ্রীষ্মের তুলনায় বসন্তে বেড়েছে বেশি। জুলাইয়ের মাঝামাঝিতে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ চূড়ায় পৌঁছায়। আগস্টের শেষ কমতির দিকে থাকলেও আবারও আক্রান্তের সংখ্যা বাড় বাড়ন্ত।

সিডিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট ২ লাখ ৭৭ হাজার ২৮৫ শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ২৪০ শিশুকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। ৪০৪ জন শিশুকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে যেতে হয়েছে এবং ৫১ শিশুর করোনায় মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর বৈশ্বিক তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৩ লাখ ৬১ হাজার। আর মৃত্যু ছাড়িয়েছে ২ লাখ ৯ হাজার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION