মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

লিভারপুল ৩-১- এ হারালো আর্সেনালকে

খেলাধুলা ডেস্ক:

লিভারপুলের জার্সিতে অভিষেক হয়েছে আগেই। সেটি অবশ্য চারদিন আগে লিগ কাপে লিঙ্কন সিটির বিপক্ষে ৭-২ গোলে জেতা ম্যাচে। সোমবার অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগে অভিষেক হলো পর্তুগিজ উইঙ্গারের এবং কী রঙিন সেই অভিষক। প্রথম ম্যাচেই গোল করলেন ডিয়োগো জোতা, তার ৮৮ মিনিটে দেওয়া গোলের সুবাদে লিভারপুল ৩-১- এ হারালো আর্সেনালকে।

৩০ বছর পর লিভারপুল ২০১৯-২০ মৌসুমে প্রথম জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। এই গৌরবময় জয়ের পাশেই আগের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়নরা দ্বিতীয় রাউন্ডে হেরে যায় আতলেতিকো মাদ্রিদের কাছে। তখন থেকেই আলোচনাটার শুরু যে প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখাটা কঠিন হবে। কিন্তু যে দাপটে শিরোপা ধরে রাখার অভিযাত্রা শুরু করেছে ইয়ুর্গেন ক্লপের দল, তাতে মনে হচ্ছে না কেউ পারবে তাদের পথ আটকাতে।

ম্যাচের ২৫ মিনিটে আলেক্সান্দ্রে লাকাজেতের গোলে আর্সেনালই গিয়েছিল এগিয়ে। কিন্তু অলরেডস দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় এখান থেকেই। তিন মিনিট পর মোহামেদ সালাহর শট আর্সেনাল গোলকিপার সামনে ঠেলে দিতেই গোল করে বসেন ম্যাচের সেরা সাদিও মানে।

লিভারপুল প্রথম গোলটি খায় লেফট ব্যাক অ্যান্ডি রবার্টসনের ভুলে। রবার্টসন সেই ভুলের প্রায়শ্চিত্ত করে গোল করেন রাইট ব্যাক আলেক্সান্ডার–আরনল্ডের ক্রস থেকে। ৩৪ মিনিটেই ২-১ করে ফেলে লিভারপুল। ম্যাচের শেষদিকে বক্সঘেঁষা জায়গায় বল পেয়ে নিচু শটে গানার কিপার লেনোকে পরাস্ত করেন জোতা। মাত্রই ১৯ সেপ্টেম্বর ৪১ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে উলভারহ্যাম্পটনের উইঙ্গারকে সাইন করিয়েছে লিভারপুল। লাল জার্সি গায়ে তুলেই সেটির ওজন বুঝতে পারছেন ২৩ বছর বয়সী পর্তুগিজ। জোতার কাছে ওজনদার জার্সিটা অনুপ্রেরণার! ওদিকে লিভারপুল খুশি যে ঠিক লোকটিকেই আনা হয়েছে অ্যানফিল্ডে।

লিভারপুল সবদিক দিয়েই এ ম্যাচে এগিয়ে ছিল। কিন্তু আরেকটি সহজ সুযোগ নষ্ট করার হতাশা লাকাজেতকে পোড়াবে অনেকদিন। ২-১ গোলে পিছিয়ে থাকা অবস্থায় শুধু আলিসনকে সামনে পেয়ে দুর্বল শট নিয়েছেন। লিভারপুলের ব্রাজিলিয়ান গোলকিপারকে এতে কি আর পরাস্ত করা যায়! লাকাজেতের এই গোলটা ম্যাচটি অন্যরকম হতেও পারতো।টানা তৃতীয় ম্যাচ জিতেও লিভারপুল অবশ্য পয়েন্ট তালিকার দুইয়ে। তিন ম্যাচ করে জিতে লেস্টার গোল ব্যবধানে শীর্ষে, তিনে এভারটন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION