সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

টেকনাফ পৌরসভায় এলজিএসপি’র উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

টেকনাফ পৌরসভায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরী।এসময় পাশে ছিলেন সাবেক সাংসদ স্বামী আবদুর রহমান বদি

আব্দুস সালাম, টেকনাফ :

টেকনাফ পৌরসভায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরী।

বিশেষ করে পৌরসভার স্বপ্নদ্রষ্টা, প্রথম প্রশাসক ও কক্সবাজার-৪ আসনের সাবেক সাংসদ  আব্দুর রহমান বদির ঐকান্তিক প্রচেষ্টায় বাস্তবায়নাধীন এলজিএসপি দ্বিতীয় পর্বের অগ্রাধিকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ১৮ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বিশ্বব্যাংক ও স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে এলজিএসপি প্রকল্পের অধীনে ১৮ কোটি টাকা বরাদ্দে টেকনাফ পৌর এলাকার কায়ুকখালী খাল থেকে হেচ্ছার খাল পর্যন্ত প্রধান সড়কের উভয় পাশের ড্রেন, সড়কবাতিসহ বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

এসময় অনুষ্ঠানে টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, পৌর মেয়র হাজী মোঃ ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেষ্ট মুহাম্মদ আবুল মনসুর, পৌর কাউন্সিলর আবু হারেছ,এহেতাশামুল হক বাহদুর,হোসেন আহমদ,রেজাউল করিম মানিক,আব্দুল্লাহ মনির,মনিরুজ্জামান ,মহিলা কাউন্সিলর কোহিনুর আক্তার, দিলরুবা খানম ও নাজমা আলম , পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলম বাহদুর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION