সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

ঝাপুয়ার সন্তান গিয়াস উদ্দিন চৌধুরী (ভুট্টোর) জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত

সড়ক দুর্ঘটনায় নিহত গিয়াস উদ্দিনের জানাযায় আগত মুসল্লি, ইনসেটে গিয়াস উদ্দিন

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়া গ্রামের বাসিন্দা রাজনীতিবীদ মোক্তার আহমদ চৌধুরীর ছোট ছেলে গিয়াস উদ্দীন চৌধুরী ভূট্টোর জানাযা শেষে দাফন করা হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় সময় উত্তর ঝাপুয়া মসজিদের মাঠে তার জানাযা নামাজ অনুষ্টিত হয়।

স্মরণকালে বৃহত্তর জানাযার নামাজে হাজার হাজার শোকাহত মানুষ শরীক হয়। জানাযার নামাজ শেষে তাকে স্থানীয় পশ্চিশ পাড়া কবর স্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। ভূট্টোর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। তাকে একনজরে দেখার জন্য তার বাড়ীর আঙ্গিনায় শোকাহত মানুষের ঢল নামে।
জানাজার পূর্বে বক্তব্য রাখেন- কালারমারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাবের চৌধুরী, কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক শরীফ, মরহুমের বড় ভাই এডভোকেট সাহাব উদ্দিন।
জানাজার নামাজে, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রুহুল আমিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক আওলাদ হোসেন সাগর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুল হক চৌধুরী, অধ্যক্ষ মুজিবুল হক খোকা, উপজেলা যুবদলের সভাপতি মোস্তফা কামাল, জেলা বিএনপির নেতা আকতার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাসান বশির ও সরওয়ার আজম, লিয়াকত আলী মেম্বার,শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ, সরকারী-বেসরকারী প্রশাসনের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার শোকাহত মুসল্লি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,চকরিয়া উপজেলার মাইজঘোনা স্টেশনের পূর্ব পাশে প্রধান সড়কে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে ডাম্পার গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে গিয়াস উদ্দিন চৌধুরী ভূট্টো নিহত হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION