মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
ইউরোপীয় ফুটবল প্রতিযোগিতাগুলোয় গ্যালারিতে উপস্থিত থেকে দর্শকদের খেলা দেখার অপেক্ষা শেষ হচ্ছে। আগামী সপ্তাহ থেকে গ্যালারি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা (উয়েফা)।
প্রায় ১৫ হাজার দর্শক সমাগমে সম্প্রতি সফলভাবে বায়ার্ন মিউনিখ ও সেভিয়ার মধ্যকার উয়েফা সুপার কাপ আয়োজনের পর এই সিদ্ধান্ত নিল উয়েফা।
বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় বিধি মেনে ইউরোপীয় ক্লাব ও জাতীয় দলের প্রতিযোগিতাগুলোয় স্টেডিয়ামের ধারণক্ষমতার ৩০ শতাংশ পর্যন্ত দর্শক প্রবেশ করতে পারবে।
বিবৃতিতে বলা হয়েছে, মাঠে দর্শক প্রবেশ এবং কতজন প্রবেশ করতে পারবে; সবকিছু নির্ভর করবে স্থানীয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি না থাকলে মাঠে দর্শক প্রবেশ করতে পারবে না।
সব ম্যাচে দর্শকদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক এবং স্থানীয় স্বাস্থ্য বিভাগের নিয়ম অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরাসহ অন্য সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হবে।
ভয়েস/আআ