বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

মাহমুদউল্লাহরা ২৩০ রানেই অলআউট

খেলাধুলা ডেস্ক:
জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের দুই দলে ভাগ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজিত দুই দিনের তিনটি প্রস্তুতি ম্যাচের প্রথমটির প্রথম দিনে ২৩০ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। শুক্রবার (০২ অক্টোবর) বৃষ্টিবিঘ্নিত দিনে ওটিস গিবসন একাদশের প্রথম ইনিংস গুটিয়ে যায় শেষ বিকেলে।

লাঞ্চের ঠিক আগের সেশন এবং শেষ সেশনেও বৃষ্টির কারণে ম্যাচ সাময়িকভাবে স্থগিত ছিল। বিকেল ০৩টার দিকে বৃষ্টির কারণে প্রায় আধ ঘণ্টা ম্যাচ বন্ধ রাখতে হয়। ফের ম্যাচ শুরু হলেও শান্তর দল বেশিদূর এগোতে পারেনি।

৬৩.৪ ওভারে স্কোরবোর্ডে ২৩০ রান জমা পড়তেই অলআউট হয় তারা।

দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন ওপেনার সাইফ হাসান। লাঞ্চের আগেই ফিফটি উদযাপন করেন তিনি।
এছাড়া মিডল-অর্ডারে ব্যাটিংয়ে নেমে ৭৪ বলে ৫১ রান করেন সৌম্য সরকার। সমান বলে ৩৪ রান এসেছে অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে।
তার আগে ৪২ রান করেন অধিনায়ক শান্ত। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত ২৯ বলে করেন ১৩ রান। ওপেনার ইমরুল কায়েস ও মিডল-অর্ডারে ব্যাটিংয়ে নামা লিটন দাস দু’জনই সাজঘরে ফেরেন সমান ৭ রানে।

তবে শান্তর দলের বোলাররা ব্যর্থতার পরিচয় দিয়েছেন ব্যাটিংয়ে। অফ-স্পিনার নাইম হাসান ২ এবং দুই পেসার মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ আউট হন রানের খাতা না খুলেই। আরেক পেসার ইবাদত হোসেন করেছেন ৪ রান।

দিন শেষে রায়ান কুক একাদশের সফর বোলার তাসকিন আহমেদ। ১৭ ওভারে ৪৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। সমান উইকেট নিয়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামও। তবে ১৭ ওভার বল করে তিনি খরচ করেছেন ৭০ রান।

সচরাচর গ্লাভস হাতে উইকেটের পেছনে দেখা গেলেও এদিন অনিয়মিত অফ-স্পিনার হিসেবে বল করে ৫ রানে ২ উইকেট নিয়েছেন মিঠুন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION