মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বাফুফে নির্বাচনে কাজী সালাউদ্দিন সভাপতি নির্বাচিত

খেলাধুলা ডেস্ক:

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে ছিল প্রতিদ্বন্দ্বিতার আভাস। কাজী সালাউদ্দিনকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তারই সাবেক দুই সহকর্মী। একজন বাদল রায়, অন্যজন শফিকুল ইসলাম মানিক। তাদের বাধা অতিক্রম করে আবারও বাফুফের মসনদে ৬৬ বছর বয়সী কাজী সালাউদ্দিন। আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছেন বাফুফের প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন।

এই নিয়ে টানা চতুর্থবারের মতো বাফুফের সভাপতি নির্বাচিত হলেন দেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় তারকা। আগামী চার বছরের জন্য তার হাতেই থাকবে ফুটবলের ব্যাটন। শনিবার সম্মিলিত পরিষদের প্রার্থী সালাউদ্দিন ভোট পেয়েছেন ৯৪টি। আর বাদল রায় ৪০ ও শফিকুল ইসলাম মানিক একটি ভোট পেয়েছেন।

আগের তিনবারের নির্বাচনে দুইবার তাকে প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয়েছিল। প্রথমবার প্রয়াত মেজর জেনারেল (অব:) আমিন আহমেদ চৌধুরীকে হারিয়েছিলেন তিনি। দ্বিতীয়বার অবশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়ী হয়েছিলেন। আর গতবার তো সার ব্যবসায়ী কামরুল ইসলাম পোটনকে হারিয়েছিলেন। এবারও নির্বাচনি চ্যালেঞ্জ জিতেই জয়ী হয়েছেন সালাউদ্দিন।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আগেরজনই, আব্দুস সালাম মুর্শেদী। তিনি হারিয়েছেন শেখ মোহাম্মদ আসলামকে। মুর্শেদী পেয়েছেন ৯১ ভোট আর আসলাম ৪৪ ভোট।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION