মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

সেভিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে বার্সা

খেলাধুলা ডেস্ক:

নিজেদের মাঠে সেভিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। রবিবার লা লিগায় ম্যাচের শুরুতে প্রতিপক্ষ দল এগিয়ে যাওয়ার পর ফিলিপে কৌতিনহো বার্সাকে সমতায় ফেরান।এদিন অষ্টম মিনিটে এগিয়ে যায় সেভিয়া। বুলেট গতির শটে জাল খুঁজে নেন ডি ইয়ং। নতুন মৌসুমে বার্সেলোনার জালে এটি প্রথম গোল।দুই মিনিট বাদে জর্ডি আলবার পাস থেকে মৌসুমের প্রথম গোল করেন কৌতিনহো।

চোট পেয়ে ৭৫তম মিনিটে মাঠ ছাড়েন বার্সেলোনার লেফট-ব্যাক আলবা। তার জায়গায় প্রথমবারের মতো মাঠে নামেন আয়াক্স থেকে আসা রাইট-ব্যাক সার্জিনো দেস্ত।

৮১তম মিনিটে ডি-বক্সের বাইরে আচমকা শটে চেষ্টা করেছিলেন মেসি; কিন্তু ফাঁকি দিতে পারেননি সেভিয়া গোলরক্ষকে।

যোগ করা সময়ের প্রথম মিনিটে দারুণ সুযোগ এসেছিল ত্রিনকাওয়ের সামনে। মেসির কাছ থেকে বল পেয়ে শট নিয়েছিলেন তরুণ পর্তুগিজ ফরোয়ার্ড। দারুণ দক্ষতায় তাকে ব্যর্থ করে দেন সেভিয়া গোলরক্ষক। এভাবে বার কয়েক চেষ্টা করলেও জয়সূচক গোলটি তারা পায়নি।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। গোল পার্থক্যে পিছিয়ে তাদের পরেই সেভিয়া। দিনের অন্য ম্যাচে লেভান্তেকে ২-০ গোলে হারিয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION