সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

কাজ করতে গিয়ে চকরিয়ায় সওজের ৬ কর্মচারী আহত, মামলা দায়ের

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:

কাজ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সড়ক ও জনপথ বিভাগের চকরিয়া উপ বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের ৬ কর্মচারী।ঘটনাটি ঘটেছে, চকরিয়া উপজেলার হারবাং ষ্টেশনে মহাসড়কের সংস্কার কাজ করার সময়।

সূত্র জানান, তাদেরকে মারধর করে নগদ টাকা, ২টি মোবাইল সেট কেড়ে নেওয়া ও সরকারী গাড়ী ভাংচুর করা হয়েছে। রোববার ৪ অক্টোবর দুপুর ১টার দিকে ঘটেছে এ ঘটনা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চকরিয়া থানায় ২ জনের নাম উল্লেখপুর্বক অজ্ঞতনামা আরও ৭/৮জনের বিরুদ্ধে একটি মামলা দেওয়া হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের চকরিয়া উপ বিভাগীয় প্রকৌশলী কার্যালয়ের কর্মচারী মামলার বাদী ননা রুদ্র আর্জিতে উল্লেখ করেছেন, তারা রোববার ১টার দিকে হারবাং ষ্টেশনের পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কে সংস্কার কাজ করার সময় তাদের সরকারী পিকআপে পেছন থেকে একটি ট্রলি ধাক্কা দেয়।

এতে সড়ক বিভাগের গাড়ীটি ক্ষতিগ্রস্ত হয়। ওইসময় উপস্থিত সড়ক বিভাগের কর্মচারীরা এ ঘটনার প্রতিবাদ করলে হারবাং ইউনিয়নের শান্তিনগরের মোঃ বাবুলের ছেলে মোঃ রিয়াজ ও একই এলাকার নুরশেদের ছেলে মোঃ সাকিব আরও ৭/৮জন সন্ত্রাসী নিয়ে তাদের উপর হামলা করে।

হামলায় সড়ক ও জনপথ বিভাগের কর্মচারী ননা রুদ্র(৩৫), গাড়ী চালক মোঃ কাইছার (২৫), মোঃ রাসেল (২৭), আবদু সালাম(৩০), মোঃ সাজ্জাদ (২১) ও জমির উদ্দিন(৩৩) আহত হয়েছে। ঘটনার সময় হামলাকারীরা সড়ক বিভাগের কর্মচারীদের কাছ থেকে নগদ টাকা ও দুইটি দামী মোবাইল সেট নিয়ে যায়।

এ ব্যাপারে এএসআই মনিরুল ইসলাম বলেছেন, সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা সড়কের মেরামত কাজ করার সময় তাদের গাড়ীতে পেছন থেকে একটি ট্রলি ধাক্কা দিলে গাড়ীটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা প্রতিবাদ করলে উভয় পক্ষে বাকবিতন্ডার এক পর্যায়ে ওই কর্মচারীদের উপর ৬/৭জন সন্ত্রাসী হামলা করে মারধর করেছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION