সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

কতুবদিয়ায় নির্বাচনী হাওয়া

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

আগামী ২০২১ সালের নির্বাচন নিয়ে কুতুবদিয়ায় বেশকয়েকটি ইউনিয়নে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। এর মধ্যে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠেছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা।

সরকার দলীয় প্রার্থী হিসেবে (নৌকা প্রতীকের) আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কুতুবদিয়া উপজেলা যুবলীগের আহবায়ক  আবু জাফর সিদ্দিকীর নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন করেছে আজ।
এলাকাবাসী জানান, শুক্রবার  (৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে শতাধিক মোটরসাইকেল নিয়ে আলী আকবর ডেইল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সড়ক প্রদক্ষিণ করে কুতুব আউলিয়ার মাজার প্রাঙ্গনে এসে শোডাউনটি শেষ করে। শোডাউন শেষে এক পথসভায় আবু জাফর সিদ্দিকী বলেন, আগামী  ইউপি নির্বাচনের প্রস্তুতি হিসেবে এ শোডাউন। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকে তাকে মনোনয়ন দিলে আগামী ইউপি নির্বাচনে এ ইউনিয়নে চেয়ারম্যানের পদটি উপহার দেবেন সরকার দলীয় আ’লীগকে। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ,ইউনিয়ন যুবলীগ ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগ নেতৃবৃন্দ।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION