সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

পেকুয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে বিয়ে দেয়ার অপরাধে জরিমানা

বাল্য বিয়ে, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় বাল্য বিয়ে দেয়ার চেষ্টায় বরের পিতাকে ১০ হাজার ও কনের মাতাকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাছেম বিল্যাহ এ জরিমানা রায় দেন।

জানা গেছে, পেকুয়া উপজেলাধীন বারবাকিয়া ইউপির সবজীবন পাড়া এলাকার শফিউল আলম ও মোছাদ্দেকা বেগমের মেয়ে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী নাহিদা বেগমকে একই ইউপি দফাদার ছৈয়দ এর ছেলে রাশেদের জন্য বিয়ের সমস্ত আয়োজন সম্পন্ন হয়।

বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান মজুমদারকে সাথে নিয়ে বর ও কনের বাড়ি ঘটনাস্থলে যান।

এসময় তিনি বাল্যবিয়ের দেয়ার চেষ্টার ঘটনা প্রমাণিত হওয়ায় কনের মাকে দুই হাজার টাকা জরিমানা করেন। এরপর বর রাশেদের বাড়িতে গিয়ে পিতা দফাদার ছৈয়দকে ১০হাজার টাকা জরিমানা করেন। একই সাথে ওই স্কুল ছাত্রী বিয়ের উপযুক্ত না হওয়া পর্যন্ত বাল্য বিয়ে থেকে বিরত থাকবে মর্মে মুচলেকা নেয়া হয়।

ইউএনও মোতাছেম বিল্যাহ ৭ম শ্রেণির ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করার সত্যতা নিশ্চিত করে বলেন, বাল্য বিয়ে নিরোধ আইনে বরের পিতাকে ১০হাজার টাকা আর কনের পিতাকে ২হাজার টাকা জরিমানা করা হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION