বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কাদেরের সতর্কতা: ‘ধর্ষণবিরোধী আন্দোলনে যেন ঘোলা পানিতে মাছ শিকার না হয়’

ওবায়দুল কাদের

ভয়েস নিউজ ডেস্ক:

ধর্ষণবিরোধী আন্দোলনে ভর করে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার বিকালে গাজীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বর্ধিত সভায় যুক্ত হন।

শেখ হাসিনা সরকার শুধু ধর্ষণ আর নারীর প্রতি সহিংসতাই নয়, যেকোনো অন্যায় অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থানে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রতিটি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে, আনা হয়েছে বিচারের আওতায়।’ তিনি বলেন, ‘ক্যাসিনোবিরোধী অভিযান থেকে শুরু করে স্বাস্থ্যখাতের অনিয়ম রুখতে যে শুদ্ধি অভিযান সরকার পরিচালনা করছে তা কারো দাবির পরিপ্রেক্ষিতে নয়, স্বপ্রণোদিত হয়েই করছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সরকারের পতন চায়। শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করার অপচেষ্টা করছে বিএনপি, সরকার এবিষয়ে সজাগ রয়েছে।’ যারা ষড়যন্ত্রকারী, গুজব রটনাকারী তাদের চিহ্নিত করারও কাজ চলছে বলেও জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলনের নামে কোনো ধরনের অস্থিরতা ও ষড়যন্ত্র সৃষ্টির অপপ্রয়াস জনস্বার্থে সরকার কঠোরহস্তে দমন করবে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘দলে কোনো পর্যায়ের সন্ত্রাসী, ধর্ষক ও মাদকসেবীকে আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবে না, কমিটি গঠনে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।’ সূত্র:ঢাকাটাইমস।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION