মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

সুইজারল্যান্ডকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল স্পেন

Spain's players celebrate at the end of the UEFA Nations League A group 4 football match between Spain and Switzerland at the Alfredo Di Stefano stadium in Valdebebas in northeastern Madrid on October 10, 2020. (Photo by GABRIEL BOUYS / AFP)

খেলাধুলা ডেস্ক:

ম্যাচের শুরুতেই গোলের দেখা পেলেন মিকেল ওইয়ারসাবাল। তরুণ এই উইঙ্গারের গোলই নির্ধারণ করল ম্যাচের জয়-পরাজয়। তাতে সুইজারল্যান্ডকে হারিয়ে ন্যাশনস লিগের গ্রুপ পর্বে শীর্ষস্থান ধরে রাখল স্পেন।

শনিবার রাতে ঘরের মাঠে ১-০ গোলে হারায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের চতুর্দশ মিনিটে একমাত্র গোলটি করেন রিয়াল সোসিয়েদাদ তারকা ওইয়ারসাবাল। মিকেল মেরিনোর পাসে ডি-বক্সের মাঝামাঝি থেকে হালকা পাসে জালে বল জড়ান ২২ বছর বয়সী এই ফুটবলার।

ব্যবধান বাড়ানোর আরও সুযোগ পেয়েছিল স্পেনের টিনএজ সেনসেশন অনসু ফাতি ও ওইয়ারসাবাল। কিন্তু বল লক্ষে রাখতে পারেননি তারা।

ম্যাচটিতে পরীক্ষামূলক তারুণ্যনির্ভর দল সাজিয়েছিলেন স্পেন কোচ লুইস এনরিকে। তাদের সঙ্গে অবশ্য নামানো হয় দুই অভিজ্ঞ ফুটবলার রিয়াল মাদ্রিদ তারকা সের্হিও রামোস ও বার্সেলোনা তারকা সের্হিও বুসকেতস। তাতে সফল হয়েছেন কোচ।

এই জয়ে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেন। এক পয়েন্ট নিয়ে তলানিতে সুইজারল্যান্ড।

দিনের অন্য ম্যাচে ইউক্রেনকে হারিয়ে ৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে জার্মানি। ৩ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে ইউক্রেন। আগামী মঙ্গলবার জার্মানির মাঠে খেলবে সুইজারল্যান্ড। একই দিনে ইউক্রেনের মাঠে নামবে স্পেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION