মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

উয়েফা লীগ: শীর্ষে ইতালী

খেলাধুলা ডেস্ক:

উয়েফা নেশন্স লিগে রবিবার রাতে পোল্যান্ডের বিপক্ষে ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের ম্যাচে গোলশূন্য ড্র করে পয়েন্ট টেবিলে শীর্ষেই থাকল ইতালি। তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট ইতালির। একই দিনের অন্য ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে গোলশূন্য ড্র করা নেদারল্যান্ডস ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে।পোল্যান্ডের পয়েন্ট ৩, বসনিয়ার পয়েন্ট ২।

প্রীতি ম্যাচে মলডোভাকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া ইতালি শুরু থেকে চেপে ধরে পোল্যান্ডকে। সুযোগও এসে যায় দ্রুত। দশম মিনিটে আন্দ্রেয়া বেলোত্তির দুর্দান্ত ক্রসে খুব কাছে থেকেও জালে বল পাঠাতে পারেননি ফেদেরিকো চিয়েসা। এভাবে কেটেছে তাদের পুরোটা সময়।

ইতালি বল দখলের লড়াইয়ে ৬১ শতাংশ সময় এগিয়ে ছিল। তারা গোলে শট নিয়েছে ১৬টি।পোল্যান্ড ৩৯ শতাংশ সময় বল দখলে রেখে গোলে শট করে মাত্র তিনটি। অন্য গ্রুপের ম্যাচে গোলশূন্য ড্র করেছে পর্তুগাল এবং ফ্রান্স। ‘এ’ লিগে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে ফ্রান্স।দিনের আরেক ম্যাচে সুইডেনকে ২-১ গোলে হারানো ক্রোয়েশিয়া ৩ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। সুইডেনের পয়েন্ট শূন্য।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION