সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

সালমা হত্যা মামলায় দুই আসামীর জামিন না মঞ্জুর

আইন আদালত

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় সালমা হত্যা মামলার আসামী জাফর আলম ও তার স্ত্রী মধুর জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত। তারা দুইজন বারবাকিয়া পাহাড়িয়াখালী এলাকার বাসিন্দা ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের পিতা মাতা। এ মামলায় প্রধান আসামী ঘটনার দিন চট্টগ্রামে আটক হলেও অপর আসামী জাহাঙ্গীর এখনও পলাতক রয়েছে।

সোমবার সকালে এ দুই আসামী চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক রাজিব কুমার দেব তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী মর্তুজা বেগম তাদের জামিন না মঞ্জুর করার সত্যতা নিশ্চিত করে বলেন, তার মেয়ে সালমাকে নির্মমভাবে হত্যা করে আলমগীর ও জাহাঙ্গীরসহ তাদের পিতা মাতা। এর আগে প্রধান আসামী আলমগীরকে চট্টগ্রামের পাঁচলাইশ থানা পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠালেও অপর আসামী জাহাঙ্গীর আলমকে পেকুয়া থানা পুলিশ এখনো গ্রেফতার করেনি। তাদের পিতা জাফর আলম ও মা মধু আদালতে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করেছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION