মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

আইপিএলে নাইট রাইডার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলে বেঙ্গালুরু

আইপিএল

খেলাধুলা ডেস্ক:

কলকাতা নাইট রাইডার্সকে বড় ব্যবধানে হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এলো বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।সোমবার শারজায় কলকাতাকে ৮২ রানে হারায় বেঙ্গালুরু।

প্রথমে ব্যাট করে কলকাতার সামনে ১৯৫ রানের লক্ষ্য দিয়েছিল কোহলিরা। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৯৪ রান করে দলটি। কিন্তু রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১২ রান তোলে দিনেশ কার্তিকের কলকাতা।

বেঙ্গালুরুর পক্ষে এদিন ঝড় তুলেছিলেন এবি ডি ভিলিয়ার্স। ৩৩ বলে ৫ চার ও ৬ ছক্কায় অপরাজিত ৭৩ রান করেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ খ্যাত এই প্রোটিয়া ব্যাটার। এ ছাড়া অ্যারন ফিঞ্চ ৪৭, দেবদূত পাদিকল ৩২, কোহলি অপরাজিত ৩৩ রান করেন।

জবাব দিতে নেমে একমাত্র শুভমান গিলের অপরাজিত ৩৪ রান ছাড়া আর কেউ তেমন বলার মতো রান করতে পারেননি। বেঙ্গালুরুর পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নেন ক্রিস মরিস ও ওয়াসিংটন সুন্দর। ম্যাচের সেরা এবি ডি ভিলিয়ার্স।৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে বেঙ্গালুরু। কলকাতা ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION