শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

দুপুর নাগাদ ভারতের উপকূল অতিক্রম করতে পারে গভীর নিম্নচাপটি

নিম্নচাপ

ভয়েস নিউজ ডেস্ক:

সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টা নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে বাংলাদেশের কিছু অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। এই আবহাওয়া আজও একই রকম থাকতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, গভীর নিম্নচাপটি ভারতের অন্ধ্র উপকূলের দিকে যাচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, নদী বন্দরে এলাকাগুলোতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এজন্য সমুদ্র বন্দরে ১ নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এক সতর্কবার্তায় বলা হয়, গভীর নিম্নচাপটি চট্টগ্রাম বন্দর থেকে সোমবার ছিল ১ হাজার ৫৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মঙ্গলবার তা আরও সরে গিয়ে ১ হাজার ১৯০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। একইভাবে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ছিল ১ হাজার ১৫ কিলোমিটার দূরে, তা আরও সরে গিয়ে আছে ১ হাজার ১৬৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। পায়রা সমুদ্র বন্দর থেকে ছিল ৯১০, এখন ১ হাজার ৩৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্র বন্দর থেকে ছিল ৯২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, এখন আছে ১ হাজার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। নিম্নচাপের কেন্দ্রে ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপের কেন্দ্রের কাছে সাগর উত্তল। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একইসঙ্গে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল , পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, এসবের প্রভাবে রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে ।সূত্র:বাংলা ট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION