মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

‘নতুন নেইমার’ হওয়ার কোনো ইচ্ছা নেই-রদ্রিগো

নেইমার ও রদ্রিগো

খেলাধুলা ডেস্ক:

বয়স টিনএজের কোঠায় থাকলেও নজর কেড়েছেন ব্রাজিলের নতুন সেনসেশন রদ্রিগো। এই ফুটবলারের মাঝে অনেকে দেখছেন নেইমারের ছায়া। যদিও ‘নতুন নেইমার’ হওয়ার কোনো ইচ্ছা নেই বলে জানালেন তরুণ এই উইঙ্গার।

২০১৯ সালে সাড়ে চার কোটি ইউরো ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে আলোচনায় আসেন রদ্রিগো। স্পেনের ক্লাবটির হয়ে গত মৌসুমে জেতেন লা লিগা। এছাড়া বিশ্বের সেরা তরুণ প্রতিভাবান ফুটবলার হিসেবে গোল ডট কমের পুরস্কারও জেতেন আক্রমণভাগের এই ফুটবলার।

১৯ বছর বয়সী রদ্রিগোকে অনেকে নেইমার ও রবিনহোর করে থাকেন। তবে নেইমারের সঙ্গে তুলনাটা হয় বেশি। ১২ বছর বয়স থেকেই নেইমারের সঙ্গে তুলনা করা হচ্ছে রদ্রিগোকে, যখন তিনি তরুণ অ্যাথলেট হিসেবে নাইকির সঙ্গে চুক্তি করেছিলেন।

তবে নিজেকে এসব তুলনায় যেতে নারাজ রদ্রিগো, “আমার ক্যারিয়ারের শুরুতে যখন আমি সান্তোসে আরম্ভ করি, তখন থেকেই তারা আমাকে নেইমার ও রবিনহোর সঙ্গে তুলনা করা শুরু করে। আমার ওপর সবসময় এই চাপ ছিল।”

“তবে আমি সবসময় বলে এসেছি আমি রদ্রিগো হতে চাই এবং নিজের মতো করে গল্প তৈরি করতে চাই। রবিনহো ও নেইমার সান্তোসের আর্দশ ফুটবলার। আমি মাত্রই শুরু করেছি এবং আমি মনে করি নেইমার একজনই। এমন চাপ আমি সবসময় অনুভব করেছি, তবে আমি শুধু রদ্রিগোই হতে চাই।”

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION