মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

এবার করোনায় আক্রান্ত রোনালদো

পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো

খেলা ডেস্ক ‍:

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। রোববার রাতে ইউরোপিয়ান নেশনস কাপের ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল রোনালদোর পর্তুগাল। গোলশূন্য ড্র হওয়া ম্যাচটি শেষে করোনা পরীক্ষায় রোনালদোর শরীরে ভাইরাসটির অস্তিত্ব ধরা পড়ে।

কাল সুইডেনের বিপক্ষে ম্যাচটি খেলা হচ্ছে না পর্তুগিজ তারকার। আপাতত দুই সপ্তাহের জন্য ‘কোয়ারেন্টিন’-এ রয়েছেন রোনালদো। খবরটি নিশ্চিত করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।

এক বিবৃতিতে পর্তুগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘করোনায় আক্রান্ত হওয়ায় রোনালদোকে জাতীয় দলের অনুশীলন থেকে বিরত রাখা হয়েছে। সুইডেনের বিপক্ষে ম্যাচটি তিনি খেলতে পারবেন না। পর্তুগিজ তারকা ভালো আছেন। শরীরে কোনো লক্ষণ নেই, আইসোলেশনে আছেন। তিনি আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার বাকিদের নতুন করে করোনা পরীক্ষা করা হয়েছে। সবাই নেগেটিভ, ফার্নান্দো সান্তোসের অনুশীলনে থাকবেন সবাই।’

ইতালিয়ান সিরি আ-তেও এ সপ্তাহে ক্রোটনের বিপক্ষে ম্যাচটি খেলা হচ্ছে না জুভেন্টাস তারকার। ২০ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে ডায়নামো কিয়েভের মুখোমুখি হবে জুভেন্টাস। এ ম্যাচেও খেলতে পারবেন না রোনালদো। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে তিনি পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন। সূত্র:প্রথম আলো।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION