বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

৫ রোহিঙ্গা আটক ভারতে যাওয়ার সময়

ভয়েস নিউজ ডেস্ক:

ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তারা কক্সবাজারের উখিয়া থানার মধুছড়া রোহিঙ্গা ক্যাম্প-৪ এর বাসিন্দা। পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। অন্যদিকে তাদের ভ্যানে করে ভারত যেতে সহযোগিতার অপরাধে নাজমুল নামে একজনকে আটক করা হয়েছে।

ঝিনাইদহ ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, বেশ কয়েকজন পুরুষ ও নারী বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার চেষ্টা করছে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্তের মান্দারতলা বাজারে অভিযান চালায়। পরে রাস্তার পাশে একটি ভ্যান থেকে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়- তারা ক্যাম্প থেকে পালিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল।

তিনি বলেন, মহেশপুর সীমান্তে এই প্রথম কোনো রোহিঙ্গা আটকের ঘটনা ঘটলো। যেহেতু তারা বাংলায় কথা বলে এবং চেহারা প্রায় বাংলাদেশিদের মতোই, তাই তাদের শনাক্তে আমাদের কষ্ট হচ্ছে। তবে প্রতিটি বিজিবি ক্যাম্পকে সার্বক্ষণিক সতর্ক থাকার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। কোনোভাবেই যেন রোহিঙ্গারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে। সূত্র:জাগো নিউজ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION