মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ফ্রান্স জিতলএমবাপ্পের গোলে

ক্রীড়া ডেস্ক :

রাশিয়া বিশ্বকাপের দুই ফাইনালিস্ট মুখোমুখি হয়েছিল জাগরেবে। পুনরাবৃত্তি হলো মস্কো ফাইনালের। হারের দুর্ভাগ্যকে বরণ করে নিতে হলো ক্রোয়েশিয়াকে। তাদের বিরুদ্ধে অপরাজিত থাকার মর্যাদা আট ম্যাচে বাড়িয়ে নিলো বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।

নেশন্স লিগে নিজেদের চতুর্থ ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। পিছিয়ে পড়ার পর সমতা ফিরিয়েছিল ক্রোটরা। কিন্তু শেষ দিকে কাইলিয়ান এমবাপ্পের গোল তাদের পয়েন্ট পেতে দেয়নি। এ-৩ গ্রুপে তৃতীয় জয়ে ফ্রান্স ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। সমান খেলে গোল পার্থক্যে এগিয়ে থেকে শীর্ষে পর্তুগাল। মাত্র একটি জয়ে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় ক্রোয়েশিয়া। শূন্য পয়েন্টে সুইডেন সবার শেষে।

বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স ৪-২ গোলে হারিয়েছিল ক্রোয়েশিয়াকে। একই স্কোরে গত মাসের নেশন্স লিগ ম্যাচ জিতেছিল ফরাসিরা। ম্যাচ শেষে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেছেন, ‘আমরা জানতাম, সত্যিকারের একটা লড়াই হবে। আমরা শুরুটা করেছিলাম দারুণ এবং আমরা পরিষ্কার দুটি গোল করতে পারিনি, এটা দুঃখজনক। কাইলিয়ানের বড় সুযোগ এসেছি। দ্বিতীয়ার্ধে আমরা সঠিক কাজ করেছি।’

আতোঁয়া গ্রিয়েজমান অষ্টম মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন। ডানদিকে ফারল্যান্ড মেন্ডির ক্রস ডোমাগোজ ভিডা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ১২ মিটার দূর থেকে লক্ষ্যে বল পাঠান ফ্রান্সের ফরোয়ার্ড। কিছুক্ষণ পর এমবাপ্পে স্কোর ২-০ করার সহজ সুযোগ নষ্ট করেন। তার শট গোলপোস্ট ঘেঁষে মাঠের বাইরে চলে যায়। তিন মিটার দূর থেকে মারিও পাসালিচের শট রুখে দিয়ে ফ্রান্সকে বাঁচান গোলকিপার হুগো লরিস।

৬৫ মিনিটে ক্রোয়েশিয়া মিডফিল্ডার নিকোলা ভ্লাসিচ সমতা ফেরান। লুকা মডরিচ ও জোসিপ ব্রেকালোর দারুণ প্রচেষ্টায় বল পেয়ে চমৎকার শটে গোল করেন তিনি। বদলি নেমে পল পগবা ফ্রান্সের সহজ সুযোগ নষ্ট করেন। ম্যাচ শেষ হওয়ার ১১ মিনিট আগে এমবাপ্পের গোলে জয় নিশ্চিত হয় অতিথি দলের।সূত্র:রাইজিংবিডি.কম।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION