মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

মেসির কাছ থেকে গোলের প্রত্যাশা করা বোকামি!

খেলাধুলা ডেস্ক:

লিওনেল মেসির কাছ থেকে এখন সবসময় গোলের প্রত্যাশা করা হবে বোকামি। কারণ আর্জেন্টিনা ও বার্সেলোনার সর্বকালের শীর্ষ স্কোরার এখন গোল করা নিয়ে কম আচ্ছন্ন। ক্যারিয়ারের এই বেলায় এসে এখন একজন দলগত খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হতে চান তিনি।

বার্সেলোনার ১৬ বছরের ক্যারিয়ারে ৭৩৪ ম্যাচ খেলে ৬৩৫ গোল করেছেন মেসি। ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড গোল করাতে অবদান রেখেছেন ২৫৬ বার। তিনি যে এখন গোল করাতে বেশি পছন্দ করেন তা প্রমাণিত হয়েছে লা লিগার গত মৌসুমে। সতীর্থদের দিয়ে রেকর্ড ২১ গোল করিয়েছেন গত আসরে।

এখন ‘অ্যাসিস্ট ম্যান’ হতেই বেশি ভালো লাগছে মেসির। আর্জেন্টাইন মাসিক সাময়িকী গারগান্তা পোদেরোসাকে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী বলেছেন, ‘এখন আমি গোল করা নিয়ে কম আচ্ছন্ন। যত বেশি সম্ভব আমি এখন দলগত প্রচেষ্টায় অবদান রাখতে চাই।’

আর্জেন্টিনায় করোনাভাইরাসের বিধ্বংসী প্রভাব নিয়েও কথা বলেছেন মেসি। এই মহামারির মধ্যে দেশে যেভাবে সবাই একে অন্যের পাশে দাঁড়িয়েছে সেটা উল্লেখ করে তিনি বলেছেন, ‘এই মহামারির মধ্যে পানি, খাবার ও বিদ্যুতের মতো মৌলিক চাহিদা পূরণে আমাদের অবশ্যই পাশে দাঁড়াতে হবে।’

করোনার কারণে এই বছরের শুরুতে প্রায় ১০ লাখ ইউরো দান করেছিলেন মেসি। দেশের হাসপাতাল ও স্বাস্থ্য ক্লিনিকগুলোতে তা বণ্টন করা হয়েছে। আর্জেন্টিনা অধিনায়ক বলেছেন, ‘এই কঠিন সময়ে জনসেবায় মানুষ যেভাবে কাজ করছে তাতে আমি গর্বিত। আমাদের সমাজে বৈষম্য সবচেয়ে বড় সমস্যা এবং এর সমাধানে আমাদের একসঙ্গে কাজ করা উচিত।’

আন্তর্জাতিক বিরতিতে এবার আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন মেসি। ইকুয়েডরকে ১-০ গোলে হারাতে একমাত্র গোলটি ছিল তার। আর বলিভিয়ায় ১৫ বছর পর তার দল জিতেছে ২-১ গোলে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION