বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মানববন্ধনে ডা. জাফরুল্লাহ: গণতন্ত্র ছাড়া ধর্ষণ-যৌন নিপীড়নের চিকিৎসা নেই

ডা.জাফর ‍উল্লাহ

ভয়েস নিউজ ডেস্ক:

গণতন্ত্র ছাড়া ধর্ষণ ও যৌন নিপীড়নের চিকিৎসা নেই বলে মন্তব্য করেছে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

সাম্প্রতিক সময়ে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের মতো জঘন্য ও ঘৃণ্য অপরাধের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল।

এতে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আজকে সারাদেশ ভয়ানকভাবে অসুস্থ- রোগে, যৌন নিপীড়নে, ধর্ষণে। তবে সুখের খবর হলো আমাদের প্রধানমন্ত্রী আর তার কন্যা সুস্থ আছেন। তবে গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া এই রোগের কোনো চিকিৎসা নেই।’

এ সময় ইমামদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘সম্প্রতি আমাদের আলেম সমাজ একটা স্টেটমেন্ট দিয়েছেন। তারা সেখানে মূল ইস্যু হিসেবে উল্লেখ করেছেন মেয়েদের সমতা দিতে হবে; মসজিদে মসজিদে খুতবায় দেশের অনাচারের বিষয়টি তুলে ধরতে হবে। তবে এর একমাত্র চিকিৎসা হলো সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা।’

গণস্বাস্থ্যের ট্রাস্টি বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া দেশের এই রোগের কোনো চিকিৎসা নাই। তাই ইমাম সাহেবরা যেন এক বক্তব্য দিয়েই খালাস না হন।’

এ সময় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবার বাড়িতে সুখ চাই। এ জন্য কমিশন করেন, সবার সঙ্গে কথা বলেন, দেশকে গণতন্ত্র দেন। মধ্যবর্তী নির্বাচন ছাড়া আপনার কোনো পথ নাই।’

বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন হানিফের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন কবি আবদুল হাই শিকদার, এহসানুল হক মিলন, জাহাঙ্গীর আলম মিন্টু, সেলিম হোসেন ভূইয়া, রফিক শিকদার, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেত্রী আরিফা সুলতানা রুমা প্রমুখ। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION