বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বখতিয়ার মেম্বারের অসমাপ্ত কাজ শেষ করতে মোরগে ভোট দিন

এহসান আল কুতুবী:

উখিয়া রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হেলাল উদ্দিনের পথসভায় বক্তারা বলেছেন, এই ওয়ার্ডের মানুষের পরম বন্ধু ছিলেন মরহুম বখতিয়ার মেম্বার। তাকে হারিয়ে আমাদের অপূরনীয় ক্ষতি হয়েছে। একজন অভিভাবক হিসেবে তার কাছে যে
যোগ্যতা, দক্ষতা ছিলো, তা আর ফিরে পাবোনা। তিনি বেঁচে থাকতে ৯ নং ওয়ার্ডের অলিগলিতে রাস্তা-ঘাট, কালভার্ট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণসহ অনেক উন্নয়ন মূলক কাজ শুরু করেছেন। যার বেশিরভাগ ইতোমধ্যে সম্পন্ন হলেও কিছু কাজ এখনো চলমান। এসব উন্নয়ন মূলক কাজকে আরো এগিয়ে নিতে একমাত্র উত্তরসূরী হিসেবে আমাদের দায়িত্ব তার যোগ্য সন্তান ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিনকে নির্বাচিত করা। তাই, বখতিয়ার মেম্বারের অসমাপ্ত কাজ শেষ করতে ২০ অক্টোবর মোরগ মার্কায় ভোট দিন।

শুক্রবার ( ১৬ অক্টোবর) বিকেলে উখিয়া রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাঙরঘোনা অরবিন্দু বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় বক্তারা এসব কথা বলেন।

এ সময় বখতিয়ার মেম্বারের স্ত্রী শাহিন আকতার বলেন, আমার স্বামীর স্বপ্ন ছিলো এই ওয়ার্ডকে উখিয়ার মধ্যে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলা। সে লক্ষ্যে এতোদিন কাজ করে আসছিলেন তিনি। কিন্তু, একটি তথাকথিত চক্রের ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে জীবন দিতে হলো। আমরা তার এই শোককে শক্তিতে পরিণত করতে চাই। আমাদের এই বেদনার দিনে আপনারাই একমাত্র এগিয়ে যাওয়ার শক্তি। বখতিয়ার মেম্বারের মতো আমার ছেলেকে আপনাদের খাদেম হিসেবে দিয়ে দিলাম।

সভায় পিতার আদর্শকে বুকে ধারণ করে সব ষড়যন্ত্র মোকাবেলা করার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ থেকে ২০ অক্টোবর মোরগ মার্কায় ভোট ভিক্ষা চান মেম্বার পদপ্রার্থী হেলাল উদ্দিন।

স্থানীয় মুরব্বি রিয়াজুল আলমের সভাপতিত্বে ও ব্যবসায়ী নেতা জহির আহমদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ মিলন বড়ুয়া, যুবনেতা রিয়াজ মোঃ শাকিল, অমল বড়ুয়া, জয়সেন বড়ুয়া, সোলতান আহমদ, আবদুল গফুর, সন্তোষ বড়ুয়া, বিণয় বড়ুয়া, নুর মুহাম্মদ, পল্টু বড়ুয়া, হোছন আলী, জহির উদ্দিন সোনালী প্রমূখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION