মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বাংলাদেশে আসছে নেপাল ফুটবল দল

খেলাধুলা ডেস্ক:

তাদের নির্বাচনি ইশতেহারের অনত্যম প্রধান বিষয় বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিং ১৫০-এর আশেপাশে তুলে আনা। নির্বাচনে আবার বিজয়ী হয়ে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাফুফে ইশতেহার অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে। র‌্যাঙ্কিং বাড়াতে হলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করার পাশাপাশি বেশি বেশি ফিফা প্রীতি ম্যাচ খেলে তাতেও ভালো করতে হবে। আগামী নভেম্বরেই দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপাল আসছে বাংলাদেশে।

নেপালের ফিফা র‌্যাঙ্কিং ১৭০। বাংলাদেশের ১৮৭। এই প্রীতি ম্যাচ দুটিতে ভালো করে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করা একটা উদ্দেশ্য অবশ্যই। তবে এটাও সত্যি, করোনাভাইরাসের কারণে সেই মার্চ থেকে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকা বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের খেলায় ফিরিয়ে আনাও একটা লক্ষ্য। নেপাল জাতীয় দলকে বাংলাদেশে এসে দুটি প্রীতি ম্যাচ খেলতে আমন্ত্রণ জানানো হয়েছিল বেশ আগে। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) বাফুফের সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী ১১-১৯ নভেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশে এসে খেলতে সম্মতি জানিয়েছে। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ শুক্রবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আগেই নেপালকে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিলাম আমরা। সেই প্রস্তাবে সম্মতি জানিয়ে ওরা নভেম্বরেই খেলতে আসবে বলে জানিয়েছে।’

নেপালের ফুটবল ওয়েবসাইট গোল নেপাল ডটকমও শুক্রবারের এক প্রতিবেদনে আনফার বরাতে বাংলাদেশের সঙ্গে নেপালের দুটি প্রীতি ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করেছে। গোল নেপাল জানিয়েছে, আগামী ২৬ অক্টোবর নেপালের বৃহত্তম উৎসব দশাইন উৎসবের (বিজয়া দশমী) পরেই নেপাল ফুটবল দল অনুশীলন শুরু করবে। এর আগে আনফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের জন্য অনুশীলন শুরু করতে চেয়েছিল আগস্ট মাসে। কিন্তু কোভিড-১৯-এর কারণে নেপাল সরকার অনুশীলনের অনুমতি দেয়নি।

ভযেস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION