বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতালে ভর্তি

ব্যারিস্টার রফিক-উল হক

ভয়েস নিউজ ডেস্ক:

অসুস্থ হয়ে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ভর্তি হয়েছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।

হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম আকাশ শুক্রবার রাতে বলেন, “ইউরিন ইনফেকশনসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় অসুস্থ হয়ে স্যার হাসপাতালে ভর্তি আছেন। ভিআইপি কেবিনে নিবিড় পর্যবক্ষণে রেখে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।”

৮৫ বছর বয়সী ব্যারিস্টার রফিক-উল হককে বৃহস্পতিবার এই হাসপাতালে ভর্তি করা হয় বলে একাধিক আইনজীবী জানিয়েছেন। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

এখন ব্যারিস্টার রফিকের অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে ওই আইনজীবীরা জানান।

রফিক-উল হকের আইনজীবী হিসেবে কর্মজীবনের শুরু ১৯৬০ সালে কলকাতা উচ্চ আদালতে।

১৯৯০ সালে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল করা হয়েছিল ব্যারিস্টার রফিককে।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্যারিস্টার রফিক-উল হক। ওই সময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অনেক রাজনীতিবিদের পক্ষে সুপ্রিম কোর্টে আইনি লড়াই করেন।

রফিক-উল হকের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা। সূ্ত্র:বিডিনিউজ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION