বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

জিতল আবার নৌকা নওগাঁ-৬ উপনির্বাচনে

ভয়েস নিউজ ডেস্ক:

নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) সংসদীয় আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী রাণীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন হেলাল জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির (ধানের শীষ) প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেন।

এ উপনির্বাচনে রানীনগরের ৪৯ ও আত্রাইয়ের ৫৫ সহ মোট ১০৪ কেন্দ্রে নৌকা পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ রেজাউল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ৬০৫ ভোট। ন্যাশনাল পিপলস পার্টির (আম) প্রার্থী ইন্তেখার আলম পেয়েছেন ১৮১৬ ভোট।

মোট ভোট পড়েছে ৩৬ দশমিক ৪৯ শতাংশ।

শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

তবে উপনির্বাচনে এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ধানের র্শীষ মার্কার সমর্থকদের ভোট না দেওয়ার অভিযোগে বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু ভোট বর্জন করেন শনিবার দুপুরে।

২৭ জুলাই এ আসনের আওয়ামী লীগের এমপি ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। রাণীনগর ও আত্রাই উপজেলায় ১৬টি ইউনিয়ন। এ আসনে ভোটার ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন। এর মধ্যে রানীনগরে ১ লাখ ৪৯ হাজার ৫৮৭ এবং আত্রাইয়ে ভোটার ১ লাখ ৫৭ হাজার ১৩৮ জন। এ দুই উপজেলায় পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৭৫৮ এবং নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৯৬৭ জন। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION