বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
দেশে করোনা সংক্রমণ শুরুর পর ৪২তম সপ্তাহে নমুনা পরীক্ষা ও শনাক্তের হার বাড়লেও সুস্থতার ও মৃত্যুর হার ৪২তম সপ্তাহ থেকে হ্রাস পেয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।
সপ্তাহের ভিত্তিতে তুলনামূলক বিশ্লেষণে স্বাস্থ্য অধিদফতর জানায়, ৪১ তম সপ্তাহে সপ্তাহে নমুনা পরীক্ষা হয়েছিল ৮১ হাজার ৭২৩টি। এই সময় শনাক্ত হয়েছে ৯ হাজার ৫০৮ জন, সুস্থ হয়েছে ১১ হাজার ২৯৬ জন এবং মারা গেছেন ১৭৫ জন। ৪২তম সপ্তাহে নমুনা পরীক্ষা হয়েছিল ৯০ হাজার ১৭৪টি। এই সময় শনাক্ত হয়েছে ১০ হাজার ২২২ জন , সুস্থ হয়েছে ১০ হাজার ৯৩৩ জন এবং মারা গেছেন ১৪৬ জন।
রিপোর্ট তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, নমুনা পরীক্ষা ৪১ তম সপ্তাহের চেয়ে ১০ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে। এছাড়া শনাক্ত বেড়েছে ৭ দশমিক ৫১ শতাংশ, সুস্থতা কমেছে ৩ দশমিক ২১ শতাংশ আর মৃত্যু কমেছে ১৬ দশমিক ৫৭ শতাংশ। সূত্র:বাংলাট্রিবিউন।
ভয়েস/জেইউ।