রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

পেকুয়ায় শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়া উপজেলার টইটং ইউপির ঝুম পাড়ায় শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জসিম উদ্দিন নামে এক বখাটেকে আটক করে ইউপি সদস্যর জিম্মায় দিয়েছে স্থানীয়রা। আটক বখাটে টইটং ইউপির মাদ্রাসা পাড়া এলাকার মোঃ বাদশার ছেলে।

রবিবার দুপুর দেড়টায় টইটং ইউপির ঝুম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, মালঘারা এলাকার এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা চালিয়েছে জসিম উদ্দিন। স্থানীয়রা বিকেল ৫টায় অভিযুক্তসহ অপর একজনকে আটক করে আমার জিম্মায় দিলে বিষয়টি থানায় অবগত করা হয়। পুলিশ বর্তমানে ঘটনাস্থলে রয়েছে।

স্থানীয় বেশ কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুপুরের ৬ষ্ট শ্রেণির এক ছাত্রী ঝুম পাড়ার পাহাড়ে লাকড়ি কুড়াতে যায়। ওই সময় জসিমসহ অপর দুই কিশোর তাকে ধর্ষণ চেষ্টা চালায়। বিষয়টি মেয়ের পরিবার স্থানীয়দের অবগত করলে পাহাড়ে অভিযান চালিয়ে জসিমসহ অপর এক কিশোরকে আটক করে মেম্বারের জিম্মায় দেয়া হয়।

পেকুয়া থানার ওসি সাইফুল ইসলাম মজুমদার বলেন, ঘটনাটি শুনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবে বলে জানান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION